সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বশান্ত দু’ব্যবসায়ী!

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৯ ইং
জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বশান্ত দু’ব্যবসায়ী!
জীবননগর অফিস: জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ীর ১৫ লাখ টাকা খোয়া গিয়েছে। এতে করে সর্বশান্ত হয়ে পড়েছে ওই ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিয়ালমারী পশুহাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শিয়ালমারী পশুহাটে গরু ক্রয়ের জন্য কুমিল্লার মাদবার আলীর ছেলে আব্দুর রউফ (৫৫) ও আবুল কাশেমের ছেলে আমির হোসেন (৫০)। তারা গরু ক্রয়ের জন্য একটি ট্রাক নিয়ে আসলেও গরু কেনার আগেই তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ``পরে রাতে গুরুত্বর অসুস্থ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজনের অবস্থা এখন আশঙ্কামুক্ত। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছে, আমি ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে যায় এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছি। বর্তমানে তাদের অবস্থা অনেক ভালো। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান