সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৪৪ ধারা জারি : পৃথকস্থানে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৯ ইং
১৪৪ ধারা জারি : পৃথকস্থানে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় একই স্থানে যুবলীগের প্রতিবাদ সভা ও ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচির ডাক আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় একই স্থানে যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশের ঘোষণা দিলে পুলিশ ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। পরে পৃথকস্থানে দুটি সমাবেশে অনুষ্ঠিত হয়। পরে শহরের আল তায়েবা মোড়ে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে নুসরাত জাহান হত্যায় জড়িত আসামীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। `` এসময় তিনি বলেন, নুসরাতকে যারা ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার দাবি করছি। তারা যত বড় শক্তিধরই হোক, তাদেরকে বিচার করে ফাঁসি দিতে হবে। তা না হলে সমাজে নুসরাতের মতো অনেকেই হত্যার শিকার হবে। মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, সহসভাপতি শাহ আলম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠান্ডু, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুমার দে, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিক লীগের সহসভাপতি পরিমল কুমার ঘোষ, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা সাকিল, সজিব, জেলা ছাত্রলীগের নেতা ফিরোজ, হিমেল, রাজু, অয়ন, মিথুন প্রমুখ। এদিকে, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা ও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ একই সময় একই স্থানে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আহবান করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা মঞ্চের আশেপাশে ১৪৪ ধারা জারি করে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। এসময় যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ওয়াপদার ভিতরে জড় হয়। পরে তারা আলমডাঙ্গা ডাকবাংলা চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নইম হাসান জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে যুবলীগের নাগদাহর সভাপতি ও স্কুল শিক্ষক আবুলকে গ্রেফতার করেছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে আবুলকে মুক্তি দিতে প্রশাসনের কাছে অনুরোধ করছি। এসময় তিনি পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখতে অনুরোধ করেন। ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা সকল মানুষকে নিরাপত্তা দিতে বাধ্য। কিন্ত আপনার নিরাপত্তা না দিয়ে, কারো প্ররোচণায় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য তপন বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু ও আজাদ আলী। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন রেজা শাহিন, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মামুনুর রহমান হাসানসহ নেতাকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান