সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ মুন্তাজ আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ মুন্তাজ আটক
দর্শনা অফিস: দামুড়হুদার ছোট বলদিয়ার মুন্তাজ (৩২) নামের এক মাদকব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। আটককৃত মুন্তাজ দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তান বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিমের নেতৃত্বে এসআই জাকির, এএসআই গোলাম রহমান ও এএসআই শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে। এসময় গ্রামের ইছাহাক আলীর বাড়ির উত্তর পার্শ্বের তেঁতুলতলা দাঁড়িয়ে থাকা মুন্তাজ আলী নামের এক ব্যক্তির হাতে থাকা লাল-হলুদ রঙের একটি শপিং ব্যাগে তল্লাশী চালিয়ে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মুন্তাজ আলীকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান