দামুড়হুদায় ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড নামক স্থান হতে ৫টি ভারতীয় শাড়ী, ২২টি রেইন কোর্ট ও ১২টি কোমরের বেল্ট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৯ হাজার টাকা।
অপরদিকে, গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট নামক স্থান হতে ৫টি ভারতীয় শাড়ী, ১০টি থ্রীপিচ, ২টি জিন্স প্যান্ট, ২টি বেডসীট ও ১২ মিটার থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা।
কমেন্ট বক্স