আলমডাঙ্গায় বিদ্যুস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাব্বি নামের দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার মধুপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। শিশু কাব্বি আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মাহাবুল ইসলামের শিশু সন্তান।
জানা যায়, গত রোববার বিকালে শিশু কাব্বি মায়ের হাতে ভাত খাচ্ছিলো। এ সময় খাটের নিচে বিদ্যুতের বোর্ডে চার্জে থাকা চার্জ লাইটে অসাবধানতাবশত সে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে শিশু কাব্বি মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার মানুষ শিশুটিকে দেখতে তাদের বাড়ীতে ভিড় জমায়। এসময় এলাকাবাসী শিশু কাব্বির পরিবারকে শান্তনা দেয়। শিশুটির মৃত্যুর পর গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ওইদিনই শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স