সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পানিতে ডুবে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় পানিতে ডুবে স্কুলছাত্রীর করুণ মৃত্যু
প্রতিবেদক, নতিপোতা: দামুড়হুদার পুরাতন হাউলি গ্রামে জলাশয়ের পানিতে ডুবে হাবিবা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। হাবিবা খাতুন দামুড়হুদার পুরাতন হাউলি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। হাবিবা হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা খাতুন বাড়ি থেকে কাঁথা নিয়ে সহপাঠীদের সাথে বাড়ির প¦ার্শবর্তী জলাশয়ে কাঁথা ধুতে যায়। কাঁথা ধোয়ার সময় অসাবধানতাবসত কাঁথাটি তার পায়ে জড়িয়ে গিয়ে পানিতে ডুবে যায়। তার সহপাঠীরা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ও স্থানীয়রা জলাশয়ে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান