সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিবৃতি ও প্রতিবাদ

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিবৃতি ও প্রতিবাদ
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীকে পুলিশ হয়রানিমূলক গ্রেফতার করছে অভিযোগ তুলে বিৃবতি প্রদান করেছে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। ১২ এপ্রিল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে আলমডাঙ্গার শ্রীরামপুরের মিথ্যা ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে। যুবলীগ নেতা আবুল হাসনাত মাস্টার্স পাশ ও আর্থিকভাবে সচ্ছল একটি সম্ভান্ত পরিবারের সন্তান। তাই তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হাস্যকর একটি বিষয়। এছাড়াও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা ও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। কিছু কুচক্রী মহল যুবলীগের রাজনীতিকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। কিন্তু যুবলীগ বঙ্গবন্ধুর আর্দশে ও শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হয়। তাই যুবলীগের রাজনীতি অতো সহজে ধ্বংস করা যাবে না। এছাড়া আবুল হাসনাতের বিরুদ্ধে হওয়া ডাকাতি প্রস্তুতি মামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে ষড়যন্ত্রের শিকার গ্রেফতারকৃত আবুল হাসনাতকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আরও উল্লেখ করেন- প্রয়োজনে যুবলীগ নেতা আবুল হাসনাতের মুক্তির দাবিতে যুবলীগ নেতাকর্মিরা রাজপথে আন্দোলনের ডাক দিবে এবং সকল ষড়যন্ত্র রাঝনৈতিকভাবে মোকাবেলা করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান