সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৯ ইং
৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক সময়ে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের বাজার থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা। এদিকে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপ্রর গ্রামের মাঠ থেকে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান