সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিজিবির অভিযানে মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৯ ইং
মেহেরপুরে বিজিবির অভিযানে মদ উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান