সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রমজান শুরু হতে পারে ৭ মে

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৯ ইং
রমজান শুরু হতে পারে ৭ মে
সমীকরণ প্রতিবেদন:
রমজান আসন্ন। আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। শবে বরাতের ১৫ দিন পরে শুরু রমজান মাস। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে ৭ মে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বরাবরের মতো এ বছরও সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। ফজরের নামাজের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। তাই সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।
 


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান