মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে যুবকের জেল
- আপলোড তারিখঃ
১০-০৪-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে সোহাগ নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক কেরামত আলী ওই রায় দেন। সোহাগ মেহেরপুর শহরের মন্ডল পাড়ার রামের ছেলে। জানা যায়, ২০০৬ সালের ১লা সেপ্টেম্বর পুলিশ ৪৫ গ্রাম হেরোইনসহ সোহাগকে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
কমেন্ট বক্স