সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালো বীজ মানেই ভালো ফলন; কৃষকের মুখে হাসি

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৯ ইং
ভালো বীজ মানেই ভালো ফলন; কৃষকের মুখে হাসি
জীবননগরে কৃষক সম্মেলনে মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জীবননগর অফিস: উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদন প্রতিষ্ঠান লাল তীরের আয়োজনে জীবননগরে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শহরের কাজী টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর বীজের মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভালো মানের বীজ মানেই ভালো ফলন, আর ভালো ফলন হলেই কৃষকের মুখে ফুটে ওঠে সোনালী হাসি। তাই চাষ করার সময় সকলকে সচেতন হতে হবে বাজার থেকে বীজ ক্রয় করার সময় তার গুণগতমান সম্পর্কে জানতে হবে এবং ফলন সম্পর্কে জানতে হবে। তার পর বীজ ক্রয় করতে হবে। তা না হলে লাভের চেয়ে লোকসানটা বেশি হবে। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষিবিদ মো. মজিবুর রহমান, লাল তীরের রাজশাহী বিভাগীয় ম্যানেজার কামরুল হাসান, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি মীর মুরাদউদ্দৌলা, প্রগতি জেনারেল লাইফ ইন্স্যুরেন্স সৈয়দ এম আলতাফ হোসেন, লাল তীর বীজ উৎপাদন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ড. ইসরাত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। সম্মেলনে উপজেলার প্রায় ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান