সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০১৯ ইং
বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান অভিযান চালিয়ে এ সকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৬টি ভারতীয় শাড়ী, ৬টি থ্রীপিচ, ৬টি শেরোয়ানী, ১২টি নাইটি এবং ৬ মিটার শার্টের থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। এদিকে, গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর পাঁকা রাস্তার উপর হতে ২টি ভারতীয় শাড়ী, ২টি থ্রীপিচ, ৬ মিটার শার্টের থান কাপড়, ৪টি প্যান্ট পিচ, ১টি নাইটি, ৮টি ক্লাসিক মিল্ক, ৩ জোড়া জুতা, ২০টি বিভিন্ন প্রকার কসমেটিকস এবং ২টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার ৬৮০ টাকা। অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোস্ট এলাকা হতে ৭টি ভারতীয় মোবাইল, ২টি শাড়ী এবং ৩টি থ্রীপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান