সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দু’ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গায় দু’ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ন মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আলমডাঙ্গা সাদা ব্রীজের নিকট পাইকপাড়া গ্রামের মুরাদ আলীর ছেলে স্বর্ণ মেডিক্যালের স্বত্তাধিকারী শাহাবুলের দোকানে ও আনন্দধামে সোহাগ ফার্মেসীর মালিক ডাউকি ইউনিয়নের মৃত মুকুলের ছেলে সোহাগকে মেয়াদোত্তীর্ন মৎস ও পশু খাদ্য, ঔষধ বিক্রয়ের অপরাধে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১১/২০ ধারা অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষন আইনে শাহাবুলকে ৫ হাজার টাকা ও সোহাগকে ১০ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় উপজেলা লাইভ স্টক অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, থানা পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান