সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৯ ইং
খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানানো হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদলের সহসাধারণ সম্পাদক বাবলু


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান