সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৫৩ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৯ ইং
২৫৩ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদকব্যবসায়ী আটক
কোটচাঁদপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২শ’ ৫৩ বোতল ফেন্সিডিলসহ তিন নারীসহ ৪ মাদকব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাগমারী বারোমাস ব্রীজ মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের অমেদুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম (৪০), আশরাফুল ইসলামের স্ত্রী জোছনা বেগম (৩৫), আলেখ হোসেনের স্ত্রী খাদেজা বেগম (৪০) এবং একই এলাকার মইনুল হোসেনের ছেলে সাকিল হোসেন (১৭)। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমারী বারোমাসা ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরচালনাকালে ৩ নারীসহ চারজনকে দেখে আমাদের সন্দেহ লাগে। এ সময় ৩ নারী মাদকব্যবসায়ীসহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২শ’ ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান