সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ সুপার ভাইজার সজল আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিলসহ সুপার ভাইজার সজল আটক
জীবননগর অফিস: জীবননগরে পৌর শহরের শাপলাকলিপাড়া থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায়র দিকে পৌর এলাকার শাপলাকলিপাড়ার একটি ঘরের খাটের নিচ থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ সজলকে আটক করে পুলিশ। জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। আটককৃত শহিদুল ইসলাম সজল (৩১) শাপলাকলিপাড়ার মৃত আরফান আলীর ছেলে ও উত্তরা ইউনিক পরিবহনের সুপার ভাইজার। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান