সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পাওয়ারট্রিলারের হুক বিধে শিশু আহত

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় পাওয়ারট্রিলারের হুক বিধে শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পাওয়ারট্রিলারের হুকে বিধে গুরুত্বর জখম হয়েছে এক শিশু। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশু দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের গাতিরপাড়ার আব্দুল নঈমের ছেলে তামিম হোসেন (৫)। জানা যায়, শুক্রবার সকালে নিজ এলাকার রাস্তার পাশে খেলা করার সময় একটি ভুট্টা বোঝাই পাওয়ারট্রিলার রাস্তা দিয়ে যেতে দেখে দৌড়ে গিয়ে পাওয়ারট্রিলালের পিছনে ঝুলে পড়ে তামিম। কিছু দূর যাওয়ার পর পাওয়ারট্রিলার থেকে নামতে গেলে পাওয়ারট্রিলারের পিছনের দড়ি বাধাঁর হুকের সাথে তার হাত বিধে যায়। এসময় তামিম গুরুত্বর জখম হয়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান