মেহেরপুরে মোবাইল কোর্টে মিষ্টি ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মিষ্টি ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট শহরের বড় বাজার এলাকায় গিয়াস মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায়। এ সময় নোংরা পরিবেশের কারণে ভোক্তা সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স