সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত-৪

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত-৪
প্রতিবেদক, নতিপোতা: দামুড়হুদার চিৎলায় ইজিবাইকÑআলমসাধু (স্যালোইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দামুড়হুদার কুনিয়া চাঁদপুর গ্রামের ছারুর আলীর ছেলে বশির আলী (৩০), আব্দুর রশিদের ছেলে মাদ্রাসা ছাত্র আলি হোসেন (১৪), মিয়াজউদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৪২) ও চিৎলা গ্রামের বিশারত আলীর ছেলে জামাত আলী (২৭)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান