সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পহেলা বৈশাখে মুকুল ফৌজ’র আয়োজন থাকছে

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৯ ইং
পহেলা বৈশাখে মুকুল ফৌজ’র আয়োজন থাকছে
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক ‘মুকুল ফৌজ’ দীর্ঘ ৪০ বছরের ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণের আয়োজন করবে। এবারও বৈশাখের প্রথম প্রহরে ঝিনুক বিদ্যাপিঠ প্রাঙ্গনে থাকবে আলপনার আঁকিবুকি। নাচ গান, হাঁসি আড্ডা আর বাঙালিয়ানায় মাতবে সর্বস্তরের মানুষ। ঢাঁক-ঢোলের তালে হবে মঙ্গল শোভাযাত্রা। গতকাল বুধবার বিকালে মুকুল ফৌজ’র এক প্রস্তুতিসভা শেষে এমনি কথা জানান ঐতিহ্যবাহী এ সংগঠনটির মুখপাত্র রাশেদা হাসনুয়ারা। তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের জমকালো আয়োজন থাকবে। ৪০ বছর ধরে চিরচেনা সেই ঝিনুক বিদ্যাপিঠ প্রাঙ্গনেই হবে বৈশাখী মিলন মেলা।’ প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, মুকুল ফৌজ’র নুঝাত পারভীন, শিলা খাতুন, আব্দুল মালেক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান