সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রেন থেকে পড়ে নারী আহত

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৯ ইং
দর্শনায় ট্রেন থেকে পড়ে নারী আহত
নিজস্ব প্রতিবেদক: দর্শনা হল্ট স্টেশনে ট্রেন থেকে পড়ে রাবেয়া বেগম নামের এক নারী গুরুত্বর আহত হয়েছে। গতকাল বুধবার সকালে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশন এলাকার এক পাখিভ্যান চালকের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাবেয়া বেগম চুয়াডাডঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের মৃত মজিবর শেখের স্ত্রী। জানা যায়, বুধবার সকালে দর্শনা হল্ট স্টেশন থেকে একটি পাখিভ্যান চালক রক্তাক্ত জখম অবস্থায় রাবেয়া বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি ওয়ার্ডে তাৎক্ষনিত চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। ওই নারীর মাথায় ও কানের পাশে গুরুত্বর জখম হয়েছে। আহত নারীর ব্যাপারে জানতে চাইলে ডা. এহসানুল হক তন্ময় বলেন, তার মাথায় গুরুত্বর আঘাত লেগেছে। ডাক্তারী ভাষায় যাকে সিভিআর হেড ইঞ্জুরি বলে। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত রাবেয়া বেগম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান