সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলায় আলমসাধু-ইজিবাইকের সংঘর্ষে আহত-১

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৯ ইং
চিৎলায় আলমসাধু-ইজিবাইকের সংঘর্ষে আহত-১
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলায় আলমসাধু ও ইজিবাইকের সংঘর্ষে বশির নামের এক যুবক গুরুত্বর জখম হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়েনের চিৎলা হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কুনিয়া গ্রামের আবু বক্করের ছেলে বশির আহম্মেদ (৩৫)। জানা যায়, বুধবার সকালে বশির একটি ইজিবাইকে চড়ে নিজের ছেলেকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল ছেলের চিকিৎসা করাতে। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা হাইস্কুল সংলগ্ন সড়কে পৌছালে একটি আলমসাধুর সাথে ইজিবাইকের ধাক্কা লাগলে বশির ছিটকে রাস্তার উপর পড়ে গেলে, আলমসাধুটি তার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। এতে বশিরের পায়ে ও মাথায় গুরুত্বর জখম হয়। স্থানীয়রা বশিরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, বশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্বক ডা. এহসানুল হক তন্ময় উন্নত চিকিৎস্বার জন্য বশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান