দামুড়হুদায় পাওয়ারট্রিলার চাপায় স্কুলছাত্রের মৃত্যু!
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০১৯
ইং
প্রতিবেদক, নতিপোতা:
দামুড়হুদায় পাওয়ারট্রিলার চাপায় স্কুলছাত্র রায়হান আহম্মেদ (১৫) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে দামুড়হুদা উপজেলার পোতারপাড়া গ্রামের ডাক্তারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ানের পোতারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। নিহত রায়হান নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টি পড়া দেখে বাাড়ির প¦ার্শবর্তী তামাক ঘর থেকে দৌড়ে বাড়িতে আসার সময় পোতারপাড়া-ছুটিপুর গ্রামের রাস্তা পার হওয়ার সময় পাওয়ারট্রিলার ধাক্কায় আছড়ে পড়ে চাকায় পিষ্ট হয় সে। তাৎক্ষনিক ঘটনাস্থালেই নিহত হয় সে। একই গ্রামের শাহিন আলীর পাওয়ারট্রিলার ধাক্কায় রাইয়ান নিহত হওয়ার পর দু’পরিবার মিমাংসার চেষ্টা করছে। পাড়া হিসেবে অভিযুক্ত শাহিন চাচাতো ভাই হয় নিহত রায়হানের। যে কারণে পারিবারিক মিমাংসা চেষ্টা করছে স্থানীয় মাত্বব্বারা। ডেবগাড়ী মাঠ থেকে ভুট্টা বোঝায় করে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। অনেকই বলেছে শিলাবৃষ্টিতে ভুট্টা ভিজে যাবে বলে দ্রতগতি যেতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কমেন্ট বক্স