আলমডাঙ্গায় ঋণ খেলাপি মামলার আসামী আটক
- আপলোড তারিখঃ
০২-০৪-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফেরৎ না দেওয়ায় আদালতে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলমডাঙ্গার আসাননগর গ্রামের মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্স মনোয়ারের নিজ বাড়ি থেকে আটক করে। আজ তাকে আদালতের আদেশ অনুসারে জেল হাজতে প্রেরণ করা হবে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত শওকত মালিতার ছেলে মনোয়ার ও তার ৫ ভাই একত্রে ব্যাংক থেকে প্রায় কয়েক লাখ টাকা ঋণ নেয়। এর পরেই তাদের নিকট ঋণ পরিশোধে নোটিশ পাঠানো হলেও তারা ব্যাংকের টাকা ফেরৎ দেওয়ায় নাজার বোধ করে। ব্যাংকের কর্মকর্তা বাদি হয়ে চুয়াডাঙ্গা কোর্টে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আজ মনোয়ারকে জেল হাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স