সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেলোয়াড় সুলভ মনোভাব আর পেশাদারিত্ব থাকতে হবে

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০১৯ ইং
খেলোয়াড় সুলভ মনোভাব আর পেশাদারিত্ব থাকতে হবে
চুয়াডাঙ্গায় কাবাডি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণকালে এডিশনাল ডিআইজি নাহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদক: ‘ক্রীড়া চর্চা মানব দেহের মস্তিষ্ক সক্রিয় রাখে। শুধু তাই নয়, এর চর্চার মধ্যদিয়ে শরীর ও মনের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। এজন্য খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব আর পেশাদারিত্ব থাকতে হবে।’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম বিপিএম। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবিব, দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার রায় ও চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁনসহ জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারী, উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। `` দু’পর্বের এ কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানা দলকে ৩৫/৩২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দামুড়হুদা থানা দল। এরআগে সেমিফাইনাল পর্বে জীবননগর থানা দলকে ৭১/১০ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দামুড়হুদা থানা দল। দ্বিতীয় ম্যাচে আলমডাঙ্গা থানা দলকে ৪৩/২১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে সদর থানা দল। একই দিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দামুড়হুদা ও সদর থানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সদর থানাকে ৩৫/৩২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দামুড়হুদা থানা দল। টুর্নামেন্ট সেরা হয়েছেন দামুড়হুদা মডেল থানার অধিনায়ক স¤্রাট ও ম্যাচ সেরা হয়েছেন প্রতিপক্ষ সদর থানা দলের নাহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান