চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা শিশুসহ আহত-৪
- আপলোড তারিখঃ
০২-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৃথক দু’টি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টা ও ৬টার দিকে আলমডাঙ্গা কুলপালা ও দামুড়হুদা ছুটিপুরে এ দু’টি দুর্ঘটান ঘটে। পৃথক দুর্ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের মল্লিকপাড়ার আলতাব মল্লিকের শিশু কন্যা বৈশাখী (৭), দামুড়হুদা নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের ক্লাবপাড়ার মনিরুল ইসলামের ছেলে জুয়েল (১৮), শিশু কন্যা বৈশাখীর মা তাসলিমা (২৫) ও তাসলিমার মামা শশুর শফি (৩৫)।
জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নানার মোটরসাইকেলযোগে নানা ও মায়ের সাথে নানির বাড়ি আলুকদিয়া বেড়াতে যাচ্ছিল বৈশাখী। বাড়ি থেকে বের হয়ে কুলপালা বড় রাস্তায় উঠলে পিছন থেকে একটি ভুট্টা বোঝাই পাওয়ারট্রিলার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় বৈশাখী গুরুত্বর জখম হয়, বৈশাখীর মা তাসলিমা ও মোটরসাইকেল চালক শফিও আহত হয়। এ সময় স্থানীয়রা চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। বৈশাখী গুরুত্বর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতাপলে ভর্তি রাখে।
এদিকে, চাচাত ভাই তুহিনের সাথে মোটরসাইকেলযোগে দলকা লক্ষীপুর নানীর বাড়ি যাওয়ার পথে নিজ এলাকা ছুটিপুরের মধ্যে একটি আলমসাধুর সাথে জুয়েলের পায়ে ধাক্কা লেগে জুয়েলের হাটুতে গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স