মেহেরপুরে ৭ হাজার ২শ’ ২১ জন এইচএসসি পরীক্ষার্থী
- আপলোড তারিখঃ
০২-০৪-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
সারাদেশের ন্যায় মেহেরপুর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। চলতি সালে মেহেরপুর জেলার ৭ হাজার ২শ’ ২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে এইচএসসিতে ৫ হাজার ১শ’ ৬ জন, এইচএসসি ব্যবসা ব্যস্থাপনা ১ হাজার ৬শ’ ৬৪ জন, বিএমএ ২শ’ ৮৭ জন এবং আলিম পরীক্ষায় ১শ’ ৬৪ জন পরীক্ষা দিচ্ছে। মেহেরপুর জেলার ৩টি উপজেলায় মোট ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ৮শ’ ৯৪ জন, সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১১ জন, মেহেরপুর পৌর কলেজ কেন্দ্রে ৫শ’ ৬১ জন, গাংনী সরকারি ডিগ্রি কলেজে ৪শ’ ৯১ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজে ৬শ’ ২৪ জন, বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজে ৫শ’ ৬৮ জন, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৮৪ জন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে ১শ’ ৪৭ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ ৬৪ পরীক্ষা দিচ্ছে। এদিকে, ব্যবসা ব্যবস্থাপনা বিভাগে মেহেরপুর মাধমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে ২শ’ ৯৬ জন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৮২ জন, গাংনী পাইলট মাধমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজে ১ হাজার ১০ জন, মুজিবনগর ডিগ্রি কলেজে ১শ’ ৭৬ জন, ভোকেশনাল মাধমিক বালিকা বিদ্যালয় এনবিএম কলেজ কেন্দ্রে ২শ’ ৮৭ জন এবং আলিম পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রে ১শ’ ৬৪ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌফিকুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কমেন্ট বক্স