সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০১৯ ইং
বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি মোড় থেকে ৪টি ভারতীয় শাড়ী, ৩৩টি থ্রীপিচ, ১২টি জিন্স প্যান্ট, ১ প্যাকেট চকলেট, ৬ কেজি ঘুগড়ি সেট এবং ৫৯টি বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার ৬শ’ টাকা। একইদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাজার থেকে ১০টি ভারতীয় শাড়ী, ২৫টি থ্রীপিচ এবং ১২৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ১শ’ টাকা। এদিকে, গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা স্থলবন্দর মোড় থেকে ২৭টি ভারতীয় থ্রীপিচ, ৭৪ প্যাকেট ডেইরী মিল্ক চকলেট এবং ২১২টি বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ২৬৫ টাকা। অপরদিকে, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৩টি ভারতীয় শাড়ী, ২২টি থ্রীপিচ, ৬০টি ওয়ানপিচ, ৬টি ওড়না, ৭ মিটার থান কাপড়, ১টি ব্রীফকেস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান