সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বদরগঞ্জ পশুহাট জেলা প্রশাসন কর্তৃক অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জ পশুহাট জেলা প্রশাসন কর্তৃক অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
বদরগঞ্জ দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা প্রতিবেদক, বদরগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ পশুহাট চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ সভা করেছে বদরগঞ্জ দোকান মালিক সমিতি। গতকাল রোববার বিকাল ৪টার দিকে বদরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি এএনএম আসিফের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বদরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান লাল্টু, সহসভাপতি মাসকুর রহমান বাবলু ও ইমরান, যুগ্ম সম্পাদক আলি আজমসহ কমিটির সকল সদস্যবৃন্দ, এবং বদরগঞ্জ বাজারের সুধীমহল। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন বদরগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান লাল্টু।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান