সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিসির কাছে এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
ডিসির কাছে এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ
চুয়াডাঙ্গায় গরু-ছাগল-কুকুরের জন্মদিন পালন করেন তালতলার রূপা ডেস্ক রিপোর্ট: গরু-ছাগল-কুকুরের জন্মদিন পালনের নামে অশ্লীল নৃত্য পরিবেশনার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার আলোচিত মহিলা রূপার বিরুদ্ধে। তালতলা পশুহাটপাড়ার এক এইচএসসি পরীক্ষার্থী লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। একই সাথে অশ্লীল নৃত্য ও গান বন্ধের দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছে এক এইচএসসি পরীক্ষার্থী। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন ওই এইচএসসি পরীক্ষার্থী। লিখিত অভিযোগপত্রে ওই পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার মুন্না মন্ডলের স্ত্রী রূপা খাতুন প্রতিনিয়ত তার বাড়িতে গরুর জন্মদিন, ছাগলের জন্মদিন ও কুকুরের জন্মদিন পালনের নামে অশ্লীল নৃত্য ও উচ্চস্বরে গান বাজনা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এ ঘটনার কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে থাকে। ইতোমধ্যে আগামী ৫ এপ্রিল তার ভাইয়ের ছেলেকে নিজের ছেলে পরিচয় দিয়ে জন্মদিন পালন উদ্যাপন করার জন্য অশ্লীল নৃত্য ও উচ্চস্বরে গান বাজনা করছে।’ এদিকে, আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু। এ পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান বাজনা পরীক্ষার্থীদের পড়াশোনাই চরম বিঘœ ঘটছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান