চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ওয়াবদাপাড়ার অমিত আটক
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ পৌর শহরের ওয়াবদাপাড়ার অমিত (২৮) নামে একজনকে আটক করেছে শহর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে টাউন ফুটবল মাঠের মধ্যে থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, টাউন ফুটবল মাঠ এলাকায় একজন ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটককরা হয় ওয়াবদাপাড়ার মৃত প্রভাতের ছেলে অমিতকে। এ সময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
কমেন্ট বক্স