সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গলায় সুজি বেঁধে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৯ ইং
গাংনীতে গলায় সুজি বেঁধে শিশুর করুণ মৃত্যু
গাংনী অফিস: গাংনী উপজেলার ধানখোলা গ্রামে গলায় সুজি বেঁধে রাফিজ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ধানখোলা গ্রামের মাঠপাড়ার মিনারুল ইসলামের ছেলে। গতকাল শনিবার বিকেলের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু রাফিজের মা তাকে সুজি খাওয়াচ্ছিলেন। খাওয়ানোর এক পর্যায়ে সুজি রাফিজের গলায় আটকিয়ে গেলে, সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রের্ফাড করে। মেহেরপুর জেনারেল হাসপাতারের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান