সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৯ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাস্টার পাড়ার ফিদ্দুস হোসেনের ছেলে বিশু (১৮) ও মেয়ে রুমাইয়া (৮)। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিষু তাদের আলমসাধু শখের বসে চালানোর জন্য ছোট বোনকে নিয়ে বাড়ির সানের রাস্তায় আসে। এসময় আলমসাধুর সামনে একটি ছাগল চলে আসলে বিষু আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা মারে। এ সময় বিষু ও রুমাইয়া গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, বিষুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বিকালেই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিষুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান