সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনায় ভোটকেন্দ্রে পেট্রোল বোমা হামলা

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৯ ইং
খুলনায় ভোটকেন্দ্রে পেট্রোল বোমা হামলা
সমীকরণ প্রতিবেদন: খুলনার বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করলে একটি ফেটে বিদ্যালয়ের টিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর তৎপরতা আগুন নিভে যায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্কুলে পৌঁছায়। রোববার বিদ্যালয়টিতে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করার কথা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল যুবক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোতল ফেটে গিয়ে টিনের ছাদে আগুন ধরে যায়। পেট্রোল থাকা পর্যন্ত আগুন জ্বলেছে। এরই মধ্যে এলাকাবাসী বালি ও পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন পায়নি। অবিস্ফোরিত দুটি বোমা পুলিশ নিয়ে গেছে। নগরীর লবণচরা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, স্কুলের টিনে কে বা কারা দুটি বোতল ছুঁড়ে মেরেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা দাহ্য পদার্থ। নির্বাচনকে নিয়ে উত্তেজনা ছড়াতে এটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান