নাম বদলে মালোপাড়া হলো পশ্চিম কোর্টপাড়া
- আপলোড তারিখঃ
৩০-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের মালোপাড়ার নাম পরিবর্তন করে পশ্চিম কোর্টপাড়া করার দাবিতে লিফলেট বিতরণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কোর্টপাড়ার বাসিন্দাদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা পশ্চিম কোর্টপাড়ার বাসিন্দা হাসান ইমাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঞ্জুর হোসেন, ওবাইদুল ইসলাম, আলাউদ্দিন, ফারুক আহমেদ, নুরুজ্জামান, আবু সাদিকুজ্জামান, মিজানুর রহমান, মোরশেদ, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, শহিদুল্লাহ, শহিদুল হক, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় আলোচনা শেষে জানানো হয়, মালোপাড়ার নাম পরিবর্তন করার প্রক্রিয়া অব্যাহত আছে। সে কারণে মালোপাড়ার সকল বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে এখন থেকে পশ্চিম কোর্টপাড়া ব্র্যাকেটে (সাবেক মালেপাড়া) লেখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
কমেন্ট বক্স