সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আল্লাহ সৌভাগ্যবানদের সেবা করার সুযোগ দেন

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
আল্লাহ সৌভাগ্যবানদের সেবা করার সুযোগ দেন
মেহেরপুর উজলপুরে বিনামূল্যে চক্ষু শিবিরে জেলা প্রশাসক আতাউল গনি মেহেরপুর অফিস: `দৃষ্টি সবার অধিকার, অন্ধত্ব প্রতিরোধ করুন` এই স্লোগানে সমৃদ্ধি কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলার উজলপুরে `চক্ষু শিবির-২০১৯`এর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুরে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়। দারিদ্র বিমোচন সংস্থা ডিবিএস এর নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্বাশত নিপ্পন চক্রবর্তি। চক্ষু শিবিরে উজলপুরসহ আশেপাশের বিভিন্ন গ্রামের চক্ষু রোগীরা এখানে চিকিৎসার সুযোগ পাবেন। এসকল রোগীদের মধ্যে যাদের চোখ অপারেশনের প্রয়োজন হবে বাছাই করে তাদের পরবর্তিতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি বলেছেন, মানুষের সেবা করার সুযোগ আল্লাহ পাক সবাইকে দেন না। আর যাকে সেবা করার সুযোগ দেন তিনি অবশ্যই সৌভাগ্যবান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান