সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
শৈলকুপায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের ৫ম শেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সেবা হোমিও হলের চিকিৎসক ডা. মিল্টনের বিরুদ্ধে। জানা গেছে, গত ১৪ই মার্চ বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী বেকার বাজারে সেবা হোমিও ফার্মেসীতে ঔষুধ আনতে পাঠায় তার মা। এসময় মেয়েটিকে একা পেয়ে হোমিও চিকিৎসক হরিণাকু-ু উপজেলার পদ্মনগর গ্রামের মিল্টন তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী সার ব্যবসায়ী রুহিন ও অপর দোকানদার মিরাজ ছুটে আসলে মেয়েটিকে সে ছেড়ে দেয়। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় দালালচক্র বিষয়টি ধামাচাপা দিয়ে অর্থ বাণিজ্য করার চেষ্টা করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস দরবারও হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, এই ঘটনা নিয়ে স্থানীয় দুই জন ৫০ হাজার টাকার বাণিজ্য করেছে। এই মিল্টন চিকিৎসার সূত্র ধরে এর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটায় যা উপস্থিত লোকজন স্বীকার করে। ঘটনার ভুক্তভোগীরা লোক লজ্জার ভঁয়ে চেপে যায়। মেয়ের বাবা জানান, ঘটনার পর আইনের আশ্রয় নিতে গেলে স্থানীয় মাতব্বররা শালিস মিমাংসার মাধ্যমে লম্পট চিকিৎসকের শাস্তির আশ্বাস দিয়ে প্রায় ১০/১২ দিন ঘোরাচ্ছেন। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান