সাম্প্রদায়িকতার উর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গা মালোপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব জগত সংসারের কল্যাণার্থে ও সকল রকম সাম্প্রদায়িকতার উর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ার মন্দির প্রাঙ্গণে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এ নামযজ্ঞ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তনুরাগী অনুষ্ঠানে আসতে শুরু করেছে। নামযজ্ঞকে ঘিরে গোটা এলাকা সাজানো হয়েছে মনমুগ্ধকরভাবে। নানা রঙের আলোক সজ্জায় গোটা নামযজ্ঞর অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অশান্ত পৃথিবীর অশনি সংকেত শঙ্কিত করে তুলেছে আমাদের সবাইকে। হিংসা বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। তাই যন্ত্রনাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধার কল্পে মুক্তির দূতরুপে আর্বিভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী মহানাম সংকীর্তন। কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহা মানবের শাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেওয়ার অভিপ্রায়ে আমরা এই মহানামযজ্ঞ অনুষ্ঠান পালনে অভিলাষী হয়েছি।
কমেন্ট বক্স