আলুকদিয়াকে হারিয়ে তিতুহদ ইউনিয়ন চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে তিতুদহ ইউনিয়ন পরিষদ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন’র ফুটবল মাঠে তিতুদহ ইউনিয়ন পরিষদ ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদ দলের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও বাংলাদেশের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার পদ্মবিলা, কতুবপুর, বেগমপুর, শঙ্করচন্দ্র মোমিনপুর, তিতুদহ ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কাবাডি খেলার সমাপ্তি হয়।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবীব। এছাড়া আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী।
অতিথিবৃন্দ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন তিতুদহ ইউনিয় কাবাডি দলের ক্যাপ্টেন বকুল হুসাইন এবং রানার্সআপ আলুকদিয়া ইউনিয়ন দলের ক্যাপ্টেন জিয়াউল হকসহ খেলোয়ার এবং খেলাটি পরিচালনাকারীদের হাতে পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত কাবাডি প্রতিযোগিতা গত (২০ মার্চ) উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা (সার্কেল) মো. কলিমুল্লাহ। এই খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন বজলুল হক মালিক লোটন, ওবাইদুল হক জোয়ার্দ্দার, উয়ালিউল্লা সিদ্দিক, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান ও মিল্টন।
কমেন্ট বক্স