সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের তিন উপজেলায় আজ ভোট

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৯ ইং
ঝিনাইদহের তিন উপজেলায় আজ ভোট
ঝিনাইদহ অফিস: তৃতীয় ধাপে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদরসহ ৩টি উপজেলা নির্বাচন। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকার সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত শুক্রবার থেকেই ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর, হরিণাকু-ু ও শৈলকুপায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩টি। এর মধ্যে ২৫৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শৈলকুপা উপজেলা ১২০টি কেন্দ্রের মধ্যে ১শ’টি কেন্দ্রকে বেশী ঝুকিপূর্ণ বলা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান