কেরুজ ব্যাণিজ্যিক খামারের মসুরি চুরি!
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০১৯
ইং
দর্শনা অফিস:
কেরুজ বেগমপুর ব্যাণিজ্যিক খামারে মসুরি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোর বাবলুকে নিয়ে চলছে নানামুখী গুঞ্জণ। এদিকে, চুরির দোষ দিয়ে বিপাকে পড়েছে গার্ড কাওসার। এ ঘটনাটি কেরুজ ব্যাণিজ্যিক খামার ফুরশেদপুর এলাকায় মুখরোচক গল্পে পরিণত হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, গত বুধবার চুয়াডাঙ্গা সদরের ব্যাণিজ্যিক খামারে আবাদকৃত জমির মসুরি তুলে ঝেড়ে বস্তায় রাখা হয়। এ মসুরি বস্তা বোঝাই করে খামারে খোলা স্থানে রাখা থাকে। ওইদিন সন্ধ্যার দিকে সুযোগ বুঝে ১ বস্তা মসুরি চুরি করে নিয়ে যায় ডেইলী হাজিরার শ্রমিক বাবলু। চুরির ঘটনা খামারের গার্ড কাওসারের চোখে ধরা পড়ে যায়। পরে কাওসার ফার্মের কর্মরত লোকজনকে বললে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। এ মসুরি চুরির ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে, পরদিন ফার্ম ইনচার্জ জাফর আলী হিসেবে ২০ বস্তার বদলে ১৯ বস্তা দেখতে পাই। এতে খামার থেকে ১ বস্তা মশুরীর গড়মিল দেখতে পেলে চুরির ঘটনা লুকাতে ইনচার্জকে ভুল বুঝানো হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, এখানে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক ফার্মের মালামাল চুরি করে। আর এ চুরির ঘটনা জানাজানি হলে শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়।
কমেন্ট বক্স