আগুনে পুড়ে চারটি গরুসহ আহত-২
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০১৯
ইং
দর্শনা দক্ষিণ চাঁদপুরে গরুর গোয়াল ঘরে অগ্নিকান্ড
দর্শনা অফিস:
দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে অগ্নিকান্ডে চারটি গরুসহ দুইজন আগুণে পুড়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দর্শনা দক্ষিণ চাঁদপুর রেললাইন ইটভাটা পাড়ার ইউনুচ আলীর ছেলে লাল মোহাম্মদের বাড়ির গোয়াল ঘরে। এ ঘটনায় আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছে স্বামী পীর মোহাম্মদ ওরফে ছোট বুড়ো ও স্ত্রী আসমা বেগম (৩২)। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও গোয়াল ঘরে থাকা দুটি বাছুর, একটা গাভী ও একটি ষাড়ের শরীর আগুনে দগ্ধ হয়। এ সময় আগুনের কবল থেকে গরু উদ্ধার করতে গিয়ে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়। এর মধ্যে স্বামী পীর মোহাম্মদ ওরফে ছোট বুড়োর অবস্থা গুরুত্বর। বাড়ির গৃহকর্তা লাল মোহাম্মদ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ দেখতে পায় বাড়ির গোয়াল ঘরে আগুন জ্বলছে। এ সময় গোয়াল ঘরে থাকা গবাদিপশু আগুনের কবল থেকে রক্ষা করতে গিয়ে দুটি বাছুর, একটা গাভী ও একটি ষাড়সহ গৃহকর্তার মেয়ে আসমা বেগম ও জামাই পীর মোহাম্মদ ওরফে বুড়ো আহত হয়। এতে আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয় জামাই পীর মোহাম্মদ ওরফে বুড়ো। তবে ধারণা করা হচ্ছে, মশা তাড়াবার জন্য গোয়াল ঘরে রাখার মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে।
কমেন্ট বক্স