সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৯ ইং
রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ঘোষণা
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল পরিদর্শনে সিআইপি দিলীপ কুমার সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট পরিচালিত চক্ষু হাসপাতাল থেকে অপরারেশনকৃত রোগীদের বিনামূল্যে বাড়ি পৌঁছিয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার বিকেলে চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি। এ সময় রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী টিমল জোয়ার্দ্দার ও পবিত্র কুমার আগরওয়ালা, ডা. ইউনুস আলী এবং হিসাবরক্ষক আকতার হোসেসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে রোগীদের চক্ষু অপারেশনের পর দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বাড়ি যেতে বেশ অসুবিধায় পড়তে হয়। বিষয়টি ইউনিট সেক্রেটারী ব্যবসায়ী নেতা ও সমাজ সেবক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার নজরে আনেন। এ বিষয়টি জানার পরই তিনি তাঁরা দেবী ফাউন্ডেশন দ্বারা পরিচালিত অ্যাম্বুলেন্স ফ্রি (বিনামূল্যে) ব্যবহার করে রোগীদের বাড়ি পৌঁছিয়ে দিতে সম্মত হন। এখন থেকে রোগীরা এ অসুবিধা পেতে থাকবেন। এ সময় ইউনিট নেতৃবৃন্দ সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। দিলীপ কুমার আগরওয়ালা এসময় চক্ষু হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান