সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনারস মার্কার কর্মীকে প্রকাশ্যে হুমকি

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
আনারস মার্কার কর্মীকে প্রকাশ্যে হুমকি
জীবননগর বাঁকায় ইউপি চেয়ারম্যান কাদেরের বিরুদ্ধে অভিযোগ নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল মল্লিকের এক কর্মীকে প্রকাশ্যে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে বাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাঁকার শুটিয়া হঠাৎপাড়া থেকে এমন অভিযোগ পাওয়া যায়। এ প্রসঙ্গে অভিযোগ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল মল্লিক বলেন, `সটিয়া হঠাৎপাড়ায় আনারসের অফিস দেখে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান কাদের প্রধান। এরপর তিনি পাশ্ববর্তী একটা চায়ের দোকানে বসে থাকা সাধারণ মানুষদের বলেন- ‘এমপি টগরের লোক দু’জন। নৌকার অমল ভোট করছে না, আর রয়েছেন গোলাম মোর্তুজা। ভোট দিতে হলে তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেয়া যাবে না।’ এ কথার প্রতিবাদ করায় আমার এক কর্মীর উপর চড়াও হয় কাদেরসহ তার লোকজন।` এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ গণি শেখ বলেন, ‘এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। আমাদের জানা নেই।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান