সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুলিশের হাতে তিন মাতাল আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
জীবননগরে পুলিশের হাতে তিন মাতাল আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে ৩ মাতালকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের রেজাউল বক্সের ছেলে আব্দুস সাত্তার (৪৫), একই উপজেলার বেনীপুর গ্রামের কাউসার বিশ্বাসের ছেলে ফারুক (২৩) ও জীবননগর পৌরসভার তেতুলিয়া গ্রামের মুল্লুক চাঁদের ছেলে শরিফুল ইসলামকে (৩২) মাতাল অবস্থায় আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান