সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পক্ষপাতিত্বর অভিযোগে শৈলকুপার ওসিকে অব্যাহতি

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
পক্ষপাতিত্বর অভিযোগে শৈলকুপার ওসিকে অব্যাহতি
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানকে ৫ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ওসি তার দায়িত্বে থাকবে না। এ আদেশ পাওয়ায় ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন পুলিশ সুপার। তার স্থলে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিনকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। পক্ষপাতিত্বের কারণে কোন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান