সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী রশীদুলের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী রশীদুলের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ অফিস: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষসহ ৭ দফা পূরণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা জে এম রশীদুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকার প্রার্থী ভোটারবিহীন নির্বাচন করার চেষ্টা করছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের শেখ রাসেল চত্ত্বরে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগে করে বলেন, নির্বাচনী প্রচারনার শুরু পর থেকে তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুর রশিদ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করাসহ প্রচারণায় বাঁধার সৃষ্টি ও মাইক বন্ধ করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পোস্টার ছেড়া হচ্ছে। বিএনপি-জামায়াত ও সাবেক চরমপন্থি ক্যাডার দিয়ে নির্বাচনী পরিবেশ বিঘিœত করছে। লিখিত বক্তব্যে বলা হয়, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম, বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লব, কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক, হরিশঙ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, গান্না ইউনিয়নের নাছির মালিথা, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন নৌকা প্রতিকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে আচরণবিধি ভঙ্গ করছেন। তারা ভোটারদের ভয়ভীগি, হুমকি, গালি-গালাজ করছে। ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার কথা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। নির্বাচনের দিন ভোট সেন্টারে আমার ভোটারদের না যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাসহ ৭ দফা দাবি জানিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জে এম রশীদুল আলমের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. আব্দুর রশিদ বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেসব অভিযোগ করে তার কোন ভিত্তি নেই। আমার কর্মী ও সমর্থকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান