সড়কে প্রাণ গেল শিক্ষার্থী, শিক্ষকসহ ১৪ জনের
- আপলোড তারিখঃ
২২-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের ছেলে নিহত হয়েছে। সিরাজগঞ্জ ও নরসিংদীতে কাভার্ডভ্যানচাপায় প্রাণ হারিয়েছে কলেজছাত্রসহ দু’জন। খুলনায় ট্রলিচাপায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজধানীর কল্যাণপুরে তেলবাহী লরির চাপায় মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। এছাড়া নারায়ণগঞ্জে মা-মেয়ে, হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, টাঙ্গাইল ও চরফ্যাশনে একজন করে মারা গেছেন।
কমেন্ট বক্স