সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিসি-এসপি’র কাছে পরিবেশক সমিতির অভিযোগ

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০১৯ ইং
ডিসি-এসপি’র কাছে পরিবেশক সমিতির অভিযোগ
আলমডাঙ্গায় মুদি ও মনোহারী সমিতির নামে চাঁদাদাবির অভিযোগ বিশেষ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা মুদি ও মনোহারী সমিতির বিরুদ্ধে বনভোজনের নামে চাঁদাদাবির অভিযোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা পরিবেশক সমিতি। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও সন্ধ্যায় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এর কার্যালয়ে জেলার বিভিন্ন স্তরের পরিবেশক নেতৃবৃন্দ একত্রিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন। লিখিত অভিযোগে বলা হয়, আলমডাঙ্গার মুদি ও মনোহারী সমিতি ও কতিপয় ব্যবসায়ীবৃন্দ চুয়াডাঙ্গার পরিবেশকগণের নিকট বার্ষিক বনভোজনের নামে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় গত ১৫ই মার্চ হতে কোম্পানির পরিবেশকগণের পণ্য সরবরাহ/বিক্রয় কাজে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে অশোভনীয় আচরণসহ মালামাল ফেরত পাঠায়। এই অবস্থা নিরসন করে পণ্য সরবরাহ ও বিক্রয়ের স্বাভাবিকতা ফেরাতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে সহযোগিতা চান ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সাহাবুদ্দীন মল্লিক, হাজী মাসুদুর রহমানসহ নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান